Type Here to Get Search Results !

কালী পুজোয় নতুন সেলফি জোন পেল মালদহের হরিশ্চন্দ্রপুর


মালদা;তনুজ জৈন;১৩নভেম্বর: কালী পুজোয় নতুন সেলফি জোন পেল মালদহের হরিশ্চন্দ্রপুর। এবার কালীপূজায় হরিশ্চন্দ্রপুর থানা প্রশাসনের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর সদরে বসানো হলো, আই লাভ হরিশ্চন্দ্রপুর লেখা সেলফি জোন। সহায়তায় হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতি। 

নতুন প্রজন্মকে পুজোতে সেলফি জন উপহার দিতে পেরে খুশি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন এবং ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। তাদের দাবি বাংলার বিভিন্ন জায়গায় সেলফি জোন তৈরি হচ্ছে। ব্যতিক্রম ছিল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। এলাকার নবপ্রজন্ম এবং ইয়াং জেনারেশনদের কাছ থেকে দাবি উঠছিল হরিশ্চন্দ্রপুরে একটি সেলফি জন নির্মাণ করা হোক। এলাকার নতুন প্রজন্ম এবং যুব সমাজের দাবি মেনে অবশেষে দীপাবলীর দিন রাত্রে বেলা এই সেলফি জোন উদ্বোধন করা হয়। এদিন এই সেলফি জোন উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গোজমের, উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া, ডাবলু রজক, তারকেশ্বর রায় সহ আরো অনেকে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side