Type Here to Get Search Results !

বাংলার সব থেকে বড় জঞ্জাল তৃণমূল কংগ্রেস- সুকান্ত মজুমদার


শিলিগুড়ি:-
এই রাজ্যে স্বচ্ছতা খুব জরুরি। এই বাংলার সব থেকে বড় জঞ্জাল এই রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেস। যতোদিন পর্যন্ত না এই সরকার ডাস্টিবিনে যাবে ততোদিন রাজ্যের মানুষ রেহাই পাবে না।" রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। ২ অক্টোবর জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দেশ জূড়ে স্বচ্ছতাই সেবা কর্মসূচী নিয়েছে কেন্দ্র সরকার। সেই উপলক্ষে এদিন শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে স্বচ্ছতা অভিযান কর্মসূচী নেয় বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেন সুকান্ত মজুমদার। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side