Type Here to Get Search Results !

মালদায় যাত্রা বিলে এক পচা গলা মৃতদেহ উদ্ধার


মালদা:- 
শহরের তিন নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী নেতাজি কলোনির যাত্রা বিলে এক পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। 

তবে ওই মেয়েটার নাম পরিচয় এখনো কিছু জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো আজ সকালেও স্থানীয় এক যুবক ঘাস কাটতে যায় স্থানীয় যাত্রা বিলে। ঘাস কাটার সময় দেখতে পাই কচুরিপানার ভেতরে পচা কলা মৃতদেহ। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। তবে কি কারণে সেইখানে পৌঁছালো মৃতদেহ তদন্ত শুরু করেছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side