Type Here to Get Search Results !

উত্তরবঙ্গের কোচবিহারে নওশাদ! সংখ্যালঘু ভোট ব্যাংকে কতটা প্রভাব পরবে?

কোচবিহারে নওশাদ! রাজনৈতিক আঙিনায় কতটা কার্যকর


কোচবিহার:-
পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে সরকারপক্ষ কিছুটা জমি ফিরে পেয়েছে। উত্তরবঙ্গে বিজেপির ভোটের শতাংশ অনেকটাই কমেছে। পূর্ব নির্ধারিত মতে নিউ কোচবিহারে পা রেখে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন আই এস এফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তিনি  তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন দিল্লিতে যে কর্মসূচি চলছে তা সম্পূর্ণ নাটক। 

১০০ দিনের কাজের টাকার দুর্নীতি আবাস যোজনা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত, সাধারণ মানুষ নতুন করে কাজ পাচ্ছে না, দরিদ্র অসহায় মানুষ বঞ্চিত রয়েছে।  অবশ্যই এর বিরুদ্ধে বাংলার মানুষকে একত্রিত হয়ে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।  আজ বিভিন্ন  সভায় অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি কোচবিহারের বেশ কিছু এলাকা, দিনহাটা এবং মাথাভাঙা সহ বিভিন্ন প্রান্তে মানুষের সাথে দেখা করবেন বলেও জানানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side