চোপড়া:- জন্মাষ্টমী উপলক্ষে চোপড়া ব্লকের বেশ কয়েকটি গ্রামে জমে উঠলো কাদা খেলার উৎসব। বৃহস্পতিবার চোপড়া ব্লকের চাদ্রা গছ, নন্দ কিশোর গছ সহ বেশ কয়েকটি গ্রামে জমে উঠে জন্মাষ্টমী উপলক্ষে কাদা খেলার উৎসব।
গ্রামের বাচ্চারা সহ যুবকরাও মেতে উঠেন এই কাদা খেলায়। গ্রামবাসীরাই এই কাদা খেলার আয়োজন করে থাকেন।এই কাদা খেলার মধ্যে শুধু কাদা খেলাই নয় তার সাথে কয়েকটি কাঁচা বাঁশের মাথায় নারকেল বেঁধে মাটিতে পুঁতে দেওয়া হয়। এবং সেই বাঁশ গুলোকে মবিল এবং সরিষার তেল দিয়ে বাঁশ গুলোকে পিছল করে দেওয়া হয়। যাতে ওই বাঁশ গুলোতে সহজে উঠে কেও নারকেল না পাড়াতে পারে। ওই বাঁশ গুলোতে উঠে বাঁশের উপরে থাকা নারিকেল নামানোর জন্য বাঁশে গামছা বেঁধে সেই বাঁশে উঠে যুবকরা। কেও কেও বাঁশে উঠতে গিয়ে বাঁশ পিছল হওয়ায় জন্য বাঁশে উঠে নারকেল নামাতে পারে না। তবুও অনেকে সেই পিছল বাঁশে উঠে বাঁশ থেকে নারকেল নামিয়ে সকলের প্রশংসা পান।


