Type Here to Get Search Results !


 

এস.এস.বির ১৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্নদের ব্যক্তিদের জন্য সহায়তা শিবিরের আয়োজন


জলপাইগুড়ি;শুভ দত্ত:-
বৃহস্পতিবার দুপুরে বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের ফুটবল মাঠে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য একটি সহায়তা শিবিরের আয়োজন করা হয় এস.এস.বির ১৭ ব্যাটালিয়ন জলপাইগুড়ি সেক্টর এবং রেড ক্রস সোসাইটি জলপাইগুড়ির যৌথ প্রচেষ্টয়। ৫০ কিলোমিটার দীর্ঘ ভারত-ভুটান সীমান্তের জিতি, ক্যারন, চামুর্চী, বান্দাপানি, থেকে মাকরাপাড়া থেকে এই শিবির মোট ৭৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে সহায়ক সরঞ্জাম প্রদান করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি এদিন এখানেই একটি মেডিক্যাল ক্যাম্প এবং গবাদি পশুদের চিকিৎসারও ব্যাবস্থা করা হয়েছিল। 

বিশেষ চাহিদাসম্পন্নদের চিহ্নিত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছেডানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেমন সহায়তা করেছে তেমনি সহায়ক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে সরকারি সংস্থা 'আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া' বা 'অ্যালিমকো' সহায়তা করেছে।

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও বর্ডার সীমান্ত এই প্রত্যন্ত এলাকায় বসবাসকারী জনতার মাঝে এই বিষয়ে সবসময় উপযুক্ত তথ্য না থাকায় কিম্বা বিকলাঙ্গতার শংসাপত্র অনেকেই তৈরি করতে না পারায় - এই সব প্রকল্পের সুবিধা থেকে এরা অনেকেই বঞ্চিত হন। এদের চিহ্নিত করে শংসাপত্র তৈরিতে সহায়তায় পাশাপাশি সহায়ক সরঞ্জাম দেওয়ার কাজ এস.এস.বি'র পক্ষ থেকে করা হয়েছে। 

এদিন ৩০টি হেয়ারিং এইড, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সেন্সার যুক্ত ৫টি লাঠি, ১৪টি ক্র‍্যাচ, ১৮টি ট্যাইসাইকেল, ৭টি হুইলচেয়ার প্রদান করার ব্যবস্থা করা হয়েছিল। 

১৭ ফালাকাটা এস.এস.বি' কমান্ডিং অফিসার সঞ্জীব কুমার সিং জানান এদিন শিবিরে ৩২ জন এসে সরঞ্জাম নিয়ে গিয়েছেন। এদের শিবিরে নিয়ে আসা এবং বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাবস্থা এস.এস.বি'র পক্ষ থেকে করা হয়। অবশিষ্ট যারা রয়েছেন তাদেরও সহায়ক সরঞ্জাম পরবর্তীতে দেওয়া হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side