মালদা:- গত কয়েক দিনের ব্যাপক বৃষ্টিতে ইংরেজবাজার এবং পুরাতন মালদার বেশ কিছু এলাকার জলমগ্ন হয়ে যায়। গত দুদিনে পরিস্থিতি কিছুটা ঠিক হলেও শনিবার সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।
এখনো জল রয়েছে ইংরেজবাজার পৌরসভার ৩ ও ২৩ নম্বর ওয়ার্ডে।
মহানন্দ দার জলস্ফীতির ফলে পুরাতন মালদা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ও ইংরেজবাজার পৌরসভার প্রায় চারটি ওয়ার্ডে নদীর অসনরক্ষিত এলাকায় জল প্রবেশ করেছে. নতুন করে জল জমলে সেই জমাজলে ডিম পাড়তে পারে মশা।
আকাশের যা অবস্থা তাতেই আতঙ্কিত মানুষ।
পুরসভার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
পাল্টা সাসদ কে কটাক্ষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর।
