মালদা: চাকরি দেওয়ার নাম করে, টাকা নেওয়ার অভিযোগের পর এবার রেশন ডিলার পাইয়ে দেওয়ার নাম করে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ উঠল মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা স্বপন মিশ্রের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
জানা যায় মালদার রতুয়া থানার মহানন্দা টোলা এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক দুই দফায় তার এক ছেলের জন্য ৮ লক্ষ টাকা দেয়। এই প্রাক্তন শিক্ষকের বাড়িতে বসে দুই দফায় ৮ লক্ষ টাকা নেয় তৃণমূল নেতা স্বপন মিশ্র বলে অভিযোগ। প্রাক্তন শিক্ষকের ছেলেকে রেশন ডিলার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেইমতো প্রাক্তন শিক্ষকের স্ত্রি অনিতা সরকার ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা স্বপন মিশ্র কে দেয়।
