Type Here to Get Search Results !


 

বালুরঘাট পৌরসভার উদ্যোগে দৃশ্য দূষণ রোধে শহরজুড়ে খুলে ফেলা হলো অবৈধ ফেস্টুন, ব্যানার


বালুরঘাট:-
দৃশ্য দূষণ রোধে বালুরঘাট পৌরসভার বড় উদ্যোগ। বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরের ট্যাংক মোড়, হসপিটাল মোড়সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত অবৈধ ব্যানার লাগানো রয়েছে তা খুলে দেওয়া হয়। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অবৈধ হোডিং  ব্যানার  খুলে ফেলা হয় । এদিনের এই অভিযানে পৌরসভার চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার এম সি আই সি মহেশ পারখ সহ অন্যান্য আধিকারিকরা।

এ প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান বলেন, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি সাধারণ জনগণের কাছে আবেদন রাখেন তারা যেন বালুরঘাট শহরে যত্রতত্র এই ধরনের ফেস্টুন ব্যানার না লাগায়। 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side