
ছবি:- আপনার নিউজ
মালদা:- শেষ মালদা সফরে এসে, নির্দীদায় মালদার আম গাছ কাটা নিয়ে, রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আম গাছ কাটার জন্য বিশেষ, অনুমতি কথা বলেছিলেন তিনি।আর তা উপেক্ষা করেই পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকাসহ বেশ কিছু জায়গায় অবাধে চলছে আম গাছ কাটা। কাঠার পর কাঠা জমির আম গাছ কেটে তা প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে। এক মাফিয়াচক্র এর পেছনে কাজ করছে বলে অভিযোগ।
এই মাফিয়াচক্র এতটাই প্রভাবশালী যে স্থানীয় লোকেরা এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাইছেন না সেভাবে। আর সেই সুযোগ নিয়েই চলছে এই কারবার। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর অভিযোগ, প্রকাশ্যে এভাবে আম গাছ কাটা হলেও কোন উদ্বেগ নেই জেলা প্রশাসনের, বন সুজন প্রকল্পের মাধ্যমে জেলাশাসক গ্রামে গ্রামে ঘুরে গাছ বিলি করে বেড়াচ্ছে, আর তার তথ্য দপ্তর থেকে ১ থেকে ২ কিলোমিটারের মধ্যেই ডেদারসে চলছে আমগাছ কাটা।
মালদা বিভাগীয় বন আধিকারিক, জিজু জেসফার জে, বলেন গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুমতি ছাড়া কেবল তিনটি আম গাছ কাটা যায় পুরসভা এলাকাতে একটি আম গাছ কাটলেও অনুমতির প্রয়োজন।

