Type Here to Get Search Results !


 

দুঃসাহসিক চুরি চালসার আনন্দময়ী কালী মন্দিরে, মায়ের মূর্তির গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

চালসার কালী মন্দিরে চুরি, মায়ের মূর্তির গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা


জলপাইগুড়ি:-
চালসার ঐতিহ্যবাহী মা আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। মন্দিরের লোহার গ্রিলের গেটের তালা ভেঙে কালী মায়ের মূর্তির সোনা গয়না সহ দান বাক্স খুলে টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে মন্দিরের পুরোহিত গেট খোলার জন্য আসতেই চুরির বিষয়টি জানতে পারেন। খবর দেওয়া হয় মন্দির কমিটির কর্মকর্তাদের। তাঁরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন। পরবর্তীতে মেটেলি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনা তদন্ত করে।


জানা গিয়েছে, মন্দিরে সিসিটিভি ক্যামেরা থাকলেও গত কয়েকদিন আগে সেটি খারাপ হয়েছিল। তাই সেটি মেরামতের জন্য দেওয়া হয়েছে। সেই সুযোগেই চুরির ঘটনা ঘটে বলে অনুমান। মা আনন্দময়ী কালীবাড়ির সম্পাদক বিমলেন্দু সিংহ রায় বলেন, ‘ঘটনায় আমরা সকলেই বিস্মিত। মায়ের সোনা গয়না সহ দান বাক্স খুলে টাকা পয়সাও নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রায় লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না ছিল মায়ের মূর্তিতে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।‘


মা আনন্দময়ী কালীবাড়ির ১৯৮৭ সালে স্থাপিত হয়। চালসার একটি ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে অন্যতম হল এটি। মন্দির থেকে ঢিল ছোড়া দুরত্বেই রয়েছে চালসা গোলাই। রাতে চালসা গোলাইয়ে পুলিশও থাকে। জনবহুল চালসা এলাকার মধ্যে থাকা এই মন্দিরে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট সাধারণ জনগন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side