Type Here to Get Search Results !


 

গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে খুলল আস্থা সহায়তা কেন্দ্র

সমূলে উৎখাৎ দালাল রাজ বড় পদক্ষেপ গ্রহণ, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে খুলল আস্থা সহায়তা কেন্দ্র


গঙ্গারামপুর:-  
এবার সরকারি হাসপাতাল চত্বরে দালাল রাজের সমূলে উৎখাতে বড় পদক্ষেপ গ্রহণ, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে খুলল আস্থা সহায়তা কেন্দ্র। 

মঙ্গলবার গঙ্গারামপুরে ফিতা কেটে আস্থা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুদীপ দাস, গঙ্গারামপুর হাসপাতালের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস। উল্লেখ গঙ্গারামপুর হাসপাতালের উপরে নির্ভরশীল গঙ্গারামপুর মহকুমার গঙ্গারামপুর, বংশীহাড়ি, হরিরামপুর ও কুশমন্ডি ব্লকের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষরা। উপরোক্ত এলাকার সাধারণ মানুষরা তাদের চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এসে থাকে বিভিন্ন সময়ে। কোন কোন ক্ষেত্রে সাধারণ মানুষরা চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াতে হত। যার সূযোগ নিত ওত পেতে বসে থাকা দালালরা। ফলে সাধারণ মানুষদের হয়রানি যেমন কিছুটা হত তেমনি অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষদের গাটের টাকা দালালদেরকে দিতে হত। মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আস্থা সহায়তা কেন্দ্র চালু হওয়ায় সেই সমস্যা একবারে মিটবে। তিনি জানিয়েছেন রুগীর অপারেশন সংক্রান্ত দ্রুত ব্যবস্থা গ্রহণ, সময়মত হস্তক্ষেপ, ঝামেলা মুক্ত এক জানালা পরিষেবা আস্থা সহায়তা কেন্দ্রের মাধ্যমে উপকৃত হবে হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণে আসা রুগীরা। তিনি জানিয়েছেন গঙ্গারামপুর মহকুমার ৪টি ব্লকের সাধারণ মানুষরা বাদেও গঙ্গারামপুর মহকুমা লাগোয়া বালুরঘাট মহকুমার বেশ কিছু এলাকার মানুষরা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবে। সহজ সরল গ্রামীণ মানুষদের সরলতার সূযোগ নেওয়া দালাল রাজের সমূলে উৎখাতে আস্থা সহায়তা কেন্দ্রের উদ্বোধনে আশার আলো দেখছে গঙ্গারামপুর মহকুমার বাসিন্দারা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side