Type Here to Get Search Results !


 

বালুরঘাট শহরের ডাকবাংলা পাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য

ছবি:- আপনার নিউজ 

বালুরঘাট,জয়জিৎ মহন্ত:-
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ডাকবাংলা পাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। 

আগুনের লেলিহান শিখা দেখে খবর দেওয়া হয় দমকলকে এরপর দমকল কর্মীরা এসে ওই আগুন নেভালে পরিস্থিতি শান্ত হয়। এই বিষয়ে এক টোটো চালক প্রত্যক্ষদর্শী যানান যে রাস্তা দিয়ে টোটো নিয়ে যাওয়ার সময় ডাকবাংলা পাড়া এলাকার একটি ইলেকট্রিক খুঁটিতে আগুন জ্বলতে দেখতে পাই। তারপর সে টোটো রেখে তড়িঘড়ি করে ওই এলাকার টেন্স মিটার এ গিয়ে ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করে বালুরঘাট থানা ও দমকল বিভাগে খবর দেয়। তারপর দমকলকর্মীরা এসে ওই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। টোটো চালক অজয় মহন্তের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাট বাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side