Type Here to Get Search Results !


 

৫০ বছরের বেশি সময় ধরে মনসা পূজা উপলক্ষে বালুরঘাট ব্লকের কামারপাড়া এলাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রাচীন মেলা

ছবি:- আপনার নিউজ 

বালুরঘাট,জয়জিৎ মহন্ত:-
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সাক্ষী রেখে ৫০ বছরের বেশি সময় ধরে মনসা পূজা উপলক্ষে বালুরঘাট ব্লকের কামারপাড়া এলাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রাচীন মেলা। 

সেই মেলা কে সামনে রেখেই প্রতিবছরের মত এ বছরও ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মনসা পূজো। এবং সেই মনসা পূজোর শেষে আজ শুক্রবার মনসা পূজার ভাষণকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে বিশাল মেলা। জানা গেছে অতীতে ওই এলাকায় সাপের প্রচন্ড উৎপাত ছিল তাই গ্রামবাসীদের শান্তি কামনায় ৫২ বছর আগে এলাকার বয়স্করা মা মনসার পুজো শুরু করে। এবং তারপর থেকেই এলাকায় সাপের উৎপাত কমে বলে এলাকাবাসীর দাবি। সেই পুজোর পরদিন অর্থাৎ ভাদ্র মাসের শেষ শুক্রবার এই মা মনসা কে বিসর্জন দেওয়ার পূর্বে কামারপাড়া এলাকায় বিশাল মেলার আয়োজন করা হয়। যেখানে বাদামাইল, কুরমাইল, তুলশিপুর, মধুপুর সহ ৮-১০ টি গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। এই মেলা উপলক্ষে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side