Type Here to Get Search Results !


 

এবারে বিমানে করে তিলোত্তমা থেকে সরাসরি যাওয়া যাবে সিকিম



শিলিগুড়ি:- পর্যটকদের জন্য দুর্দান্ত খবর পর্যটকদের জন্য, এবারে বিমানে করে তিলোত্তমা থেকে সরাসরি যাওয়া যাবে সিকিম। কলকাতা সিকিম বিমান পরিষেবা শীঘ্রই শুরু হচ্ছে। এই বিষয়ে জানা গিয়েছে আগামী ১৫ই  সেপ্টেম্বর থেকে কলকাতা সিকিম বিমান পরিষেবা চালু হচ্ছে। নিঃসন্দেহে এই খবর পর্যটকদের কাছে দুর্দান্ত। কারণ এবার থেকে বিমানে করে সিকিম যাবার সুবিধা পাওয়া যাবে । বিমান পরিষেবা চালু হলে সিকিমে পর্যটকদের আনাগোনা আরো বেড়ে যাবে বলাই বাহুল্য। সপ্তাহে সাত দিনই চালু থাকবে এই বিমান পরিষেবা। দমদম বিমানবন্দর থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দর পর্যন্ত চলবে বিমান। প্রসঙ্গত বেশ কিছুদিন খারাপ আবহাওয়া কারণে এই বিমানবন্দরটি বন্ধ ছিল। প্রসঙ্গত কলকাতা সিকিম বিমান পরিষেবা চালু হলে পর্যটন শিল্পের ক্ষেত্রে যথেষ্ট লাভজনক হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side