Type Here to Get Search Results !


 

ড্রাগন ফল চাষ করে বড়সড় সাফল্য পেলেন তুফানগঞ্জ ব্লকের এক শিক্ষক

           ড্রাগন ফল চাষ করে সাফল‍্য
ছবি - আপনার নিউজ 

নিজস্ব প্রতিনিধি,বক্সিরহাট:-
তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত অন্তরম ফুলবাড়ির ২ এর অঞ্চলের রজত পাল নামে এক স্কুল শিক্ষক তার দুই বিঘা জমিতে চাষ করেছে কয়েক প্রজাতির ড্রাগন ফলের। তিনি বলেন এই প্রজাতিগুলো হল সিয়াম রেট, জাম্বুরেট, ভিয়েতনামি হোয়াইট, ইয়েলো গোল্ড সহ আরো বেশ কিছু প্রজাতি রয়েছে। 
এই ফল চাষ করতে তিন লক্ষ টাকা মতো খরচ হয়েছে বলেও তিনি জানান। এই ফলে চাহিদা রয়েছে বেশ ভালই। এই ফল তুফানগঞ্জের বাইরে থেকে নিতে আছে বলেও তিনি যানান। এই ফলে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি ফল ড্রাগন। এর ক্যালরির মাত্রা তুলনামূলক কম। তবে এতে যথেষ্ট পরিমাণে ডায়েটরি ফাইবার রয়েছে। এক কাপ ড্রাগন ফলে ক্যালোরির মাত্রা ১৩৬, প্রোটিনের মাত্রা ৩ গ্রাম, ফ্যাটের মাত্রা শূন্য, ফাইবারের মাত্রা ৭ গ্রাম, আয়রনের মাত্রা ৮ শতাংশ, ম্যাগনেসিয়ামের মাত্রা ১৮ শতাংশ, ভিটামিন-সি এর মাত্রা ৯ শতাংশ, ভিটামিন-ই এর মাত্রা ৪ শতাংশ। ডায়াবেটিসের ঝুঁকিও কমায় ড্রাগন ফল। এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায়, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এই ফলের নিয়মিত সেবন, রক্তে শর্করার ভারসাম্যতা বজায় রাখতে সহায়তা করে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side