Type Here to Get Search Results !


 

বিদ্যালয় চত্ত্বরে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতলের কাঁচ, ময়নাগুড়ি ধুপগুড়ি ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

বিদ্যালয়ের মাঠে কিছু অসাধু ব্যক্তি কাঁচের টুকরো ছিটিয়ে রাখেন বলে অভিযোগ করেন স্কুলের অভিভাবক সহ এলাকার বাসিন্দারা

ছবি-আপনার নিউজ 

ময়নাগুড়ি:-
শুক্রবার দ্বারকামারি এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এদিন ময়নাগুড়ি থানার পুলিশ দ্বারিকামারি বিদ্যালয়ে জান এবং ইনচার্জের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয় ইনচার্জ কাজল সূত্রধর জানান যে দ্বরিকামারী নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এর মাঠে ইচ্ছাকৃত ভাবে বেশ কয়েকজন অসাধু লোক কাচের ভাঙা ফেলে দেন।

এতে সাধারণ ছাত্র ছাত্রীরা মাঠে খেলা ধুলা করলে জখম হতে পারেন। এছাড়াও স্কুলের পাশে সারাদিন ধরে অবৈধ জুয়ার আসর বসে, অবাধে বিক্রি হয় মদ। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসীরা বাধা দিলেও তারা মদ বিক্রির কারবার বন্ধ করেননি বলে অভিযোগ।

এরই প্রতিবাদে শুক্রবার দুপুর বারোটা নাগাদ ময়নাগুড়ি ধুপগুড়ি ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় গ্রামবাসী থেকে স্কুল ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই মদ বিক্রি বন্ধ করতে হবে এবং স্কুলের মাঠে কোনোক্রমে মদের কাছের বোতল ভাঙা চলবে না। তারা চায় পরিষ্কার পরিচ্ছন্ন খেলার মাঠ।

অবরোধকারীরা জানান দীর্ঘ দিন ধরে অবৈধভাবে স্কুলের পাশেই রমরমে মদের কারবার চলে, তারা বাধা দিলেও মদ বিক্রির কারবার বন্ধ করেননি। এরই প্রতিবাদে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে স্থানীয় বাসিন্দারাও পথ অবরোধে সামিল হয়। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি হাইয়ের ট্রাফিক ২ এর পুলিশ আধিকারিক সহ ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। এরপর অবরোধকারীদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পরবর্তীতে ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী স্কুলে হাজির হয় এবং সমস্ত বিষয় খতিয়ে দেখেন।

এই বিষয়ে অভিভাবক হেমন্ত রায়, সোমনাথ রায়রা জানান,' স্কুল চত্বরে অবৈধ মদের ব্যবসা চলে। স্কুল মাঠে ছাত্র ছাত্রীরা খেলাধুলা করে সেখানে কাঁচের টুকরো ফেলে দেওয়া হয়। বাঁশ ফেলে দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় আমরা অবরোধ করেছি।" এই বিষয়ে খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় বলেন, " স্কুল মাঠকে নিয়ে সমস্যা দীর্ঘদিনের। তবে মাঠের মধ্যে কাঁচ ছিটিয়ে দেওয়া যেমন অন্যায় কাজ হয়েছে তেমনি ভাবে স্কুল ছাত্রদের পোশাক পরিয়ে অবরোধে নিয়ে যাওয়াটাও একটা হঠকারী সিদ্ধান্ত বলে মনে করি। আমরা চাই এই সমস্যার দ্রুত সমাধান হোক।"
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side