পুরুলিয়া:- পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে পুরুলিয়া জেলার রঘুনাথপুরে দুয়ারে ডাক্তার কর্মসূচি অনুষ্ঠিত হলো।বুধবার রঘুনাথপুরের কর্মতীর্থতে অনুষ্ঠিত হওয়া যে দুয়ারে ডাক্তার কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রঘুনাথপুর মহকুমাশাসক তামিল ওভিয়া।
পুরুলিয়া জেলার আটজন বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এদিনের এই দুয়ারে ডাক্তার কর্মসূচিতে এলাকার জনসাধারণ শারীরিক অসুস্থতা নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান।এদিনের এই দুয়ারে ডাক্তার কর্মসূচি পরিদর্শনে এসে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সম্পাদক পূর্ণচন্দ্র বাউরি সহ অন্যান্যরা।এদিনের এই দুয়ারে ডাক্তার কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না চক্রবর্তী সহ পুরুলিয়া জেলা পরিষদ সদস্য সরস্বতী বাউরি, রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর প্রণব দেওঘরিয়া ও মৃত্যুঞ্জয় পরামানিক সহ অন্যান্যরা।
রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর প্রণব দেওঘরিয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নেওয়া এই দুয়ারে ডাক্তার কর্মসূচির মধ্য দিয়ে এলাকার জনসাধারণেরা বিশেষভাবে উপকৃত হলেন।মুখ্যমন্ত্রী যেভাবে দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে জনসাধারণের কাছে সমস্ত সরকারি প্রকল্পগুলো পৌঁছে দিয়েছেন ঠিক সেইরকম ভাবেই এবার জনসাধারণের সাস্থ্যের কথা মাথায় রেখেই স্বাস্থ্যপরিষেবাকেও জনসাধারণের দুয়ারে পৌঁছে দিলেন
