বাংলাদেশ:- মেহেরপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মেহেরপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা মাননীয় পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধানসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মধ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন।
