Type Here to Get Search Results !

স্কুলছুট ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ মালদা প্রাথমিক শিক্ষা দপ্তরের


মালদা:
করোনা পরিস্থিতির পর স্কুল স্বাভাবিক হলেও স্কুল ছুট ছাত্র-ছাত্রী সংখ্যা বেড়েই চলেছে। স্কুলের পঠন পাঠন, স্কুলে যাওয়া কার্যত তারা ভুলতে বসেছে । এই সমস্ত পড়ুয়াদের স্কুলমুখী করে তুলতে অভিনব উদ্যোগ গ্রহণ করল মালদা শিক্ষা দপ্তরের। 

সদর দক্ষিণ চক্র মালদার উদ্যোগে আয়োজন করা হল আনন্দ পরিসর আসরের। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল আনন্দের পাঠ,পাঠের আনন্দ। বুধবার ইংরেজ বাজার ব্লকের গোবিন্দ পুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। যদুপুর অঞ্চলের নয়টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নিয়েছিল‌ অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক মহঃ পারভেজ সহ বিশিষ্ট জনেরা। জানা যায় এদিন আনন্দ পরিসর আসর অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদুপুর দুই নম্বর অঞ্চলের নয়টি বিদ্যালয়ের  ছাত্রছাত্রীরা, মডেল প্রদর্শনী, দেওয়াল পত্রিকা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন উপস্থিত অতিথিদের সামনে। এছাড়াও অনুষ্ঠিত হয় শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side