Type Here to Get Search Results !


 

করম পুজোতে সরকারি আর্থিক সাহায্যের দাবি উঠল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে

ছবি:- আপনার নিউজ 

বালুরঘাট:- করম পুজো উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করায়,  এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন করম পূজো কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বালুরঘাটে কয়েক হাজার আদিবাসীদের শোভাযাত্রা বের করে।

রাজি পাড়হা সারনা প্রার্থনা সভা ভারত এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন বালুরঘাট নাট্য তীর্থ মঞ্চে আয়োজিত হয় "করম পূর্ব মিলন মহোৎসব ২০২৩"। অনুষ্ঠানে অংশগ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন করম পূজো কমিটি। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে বালুরঘাট শহরে রাজী পাড়হা সারনা প্রার্থনা সভা ভারত এর পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়।  আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মহিলা পুরুষ এদিন মাদল বাজিয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে। 


এদিন রাজী পাড়হা সারনা প্রার্থনা সভা ভারত এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে করম পূজোয় সরকারি ছুটি ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পাশাপাশি আদিবাসীদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, করম পুজো কমিটিগুলোকে সরকারি আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়।

রাজী পাড়হা সারনা প্রার্থনা সভা ভারত এর দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি সুনীল বাঘোয়ার জানান, করম পূজোয় সরকারি ছুটি ঘোষণা করায়, মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাই। পাশাপাশি, আদিবাসীদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে করম পূজো কমিটি গুলোকে সরকারি আর্থিক সাহায্যের আবেদন জানাই।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side