Type Here to Get Search Results !


 

পুরুলিয়ার পাড়া পঞ্চায়েত সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সহ সভাপতিকে সংবর্ধনা


পুরুলিয়া:
পুরুলিয়া জেলার পাড়া পঞ্চায়েত সমিতির নব-নির্বাচিত সভাপতি হয়েছেন দীপক কুম্ভকার ও সহ-সভাপতি হয়েছেন শেখ হাসিবুল রহমান।ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির আসনে বসে এলাকার সার্বিক উন্নয়ন করার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে শুরু করেছেন কাজ।বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির নব-নির্বাচিত সভাপতি দীপক কুম্ভকার ও সহ-সভাপতি শেখ হাসিবুল রহমানকে সংবর্ধনা জানালো পাড়া ব্লকের নোওমানিয়া মিশন স্কুল।এদিন আনুষ্ঠানিকভাবে স্কুলের সভাকক্ষে সভাপতি ও সহ-সভাপতি এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষদের সংবর্ধনা জানানো হয়।যেখানে উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি সহ স্কুলের প্রধান শিক্ষক রিপন আলী, বিশিষ্ট শিক্ষাবিদ কালিদাস ব্যানার্জি এবং হাজী ফারুক আহমেদ,জামিল আহমেদ ডাক্তার লোকমান আনসারী, কাজী সাবীর আলী সহ অন্যান্যরা।


পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ হাসিবুল রহমান এদিন জানান, খুব ভালো লাগলো স্কুলের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামীদিনে এলাকার শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরও উন্নতি করা যায় সেই বিষয়ে আমরা সজাগ রয়েছি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side