ইসলামপুর:- ময়নাতদন্তের পর বাড়ির উদ্দেশ্যে রওনা হল উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার প্রয়াত পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহির দেহ।
বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর্দার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বুধবার পান্জিপাড়ায় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনেই দুষ্কৃতীরা গুলি করে খুন করেন মোহাম্মদ রাহীকে। সেখান থেকে শিলিগুড়ি নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা রাজ্যের রাজ্য ও রাজনীতিতে। ঘটনা তদন্তে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনার পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশও। এদিকে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই দফায় দফায় উত্তেজনার সৃষ্টি হয় গোয়ালপোখরে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।


