দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের শিলান্যাস করলেন মেয়র গৌতম দেব

ছবি:- আপনার নিউজ
শিলিগুড়ি:- জমি জট কাটিয়ে অবশেষে ফুলবাড়ী পশ্চিম ধনতলায় দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রায় ৭কোটি টাকা ব্যয়ে এই ইনটেক ওয়েলের সম্পুর্ন কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বলে জানান মেয়র গৌতম দেব ।
আরও পড়ুন:- রাস্তার স্লোপিং নির্মাণকে কেন্দ্র করে ঝামেলা! ট্রাক্টর চালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ
বিগত সময় যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে জল কষ্টে ভুগতে হতো শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাকে। মূলত ফুলবাড়ির ইনটেক ওয়েলে বর্ষার সময় পলি ও বালি জমে যন্ত্রাংশের কাজ বিঘ্নিত হয়ে বন্ধ হয়ে যেত জল পরিশেবা। বিগত বাম বোর্ডের সময়কালে এর বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি। তবে এর সমাধানে অগ্রনী ভূমিকা পালন করল শিলিগুড়ির মেয়র গৌতম দেব।তারই ফলক উন্মোচন ও নারকেল ফাটিয়ে দ্বিতীয় ইনটেক ওয়ালেট কাজের সূচনা হলো শুক্রবার। উপস্থিত ছিলেন জল বিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত সহ অন্যান্য মেয়র পরিষদ ও কাউন্সিলরেরা। মেয়র জানান এই ইনটেক ওয়েলের কাজ সম্পুর্ন হলে শহরবাসী কিছুটা হলেও জল কষ্ট থেকে মুক্তি পাবে।

