![]() |
| ছবি:- আপনার নিউজ |
কোচবিহার:- কোচবিহারের রাস মেলার ময়দানে জনসভায় চলাকালীন বক্তিতা দিতে গিয়ে গ্রেটার নেতা বংশী বদন বর্মন নাম না করে কটাক্ষ করলেন তৃণমূলের নেতৃত্বকে।
তিনি বলেন,বর্তমানে কিছু নেতারা বড় গাড়ি বড় বাড়ি সব নিয়ে বেঁচে থাকে এখন,সাধারণ মানুষের কথা এদের মনে থাকেনা। বংশী বদন বর্মন এই জনসভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তাদের দাবি গুলো পূরণ না হলে তারা তাদের আন্দোলনে নামতে শামিল হবেন একসাথে। আমাদের দাবি যারা পূরণ করবে তাদের সাথে সবসময় আমরা আছি সে বিজেপি হোক আর তৃণমূল হোক সব সময় তাদের সঙ্গেই থাকব বলে জানান গিটার নেতা বংশী বদন বর্মন।
প্রসঙ্গত, নাম না করে কোচবিহারের স্বঘোষিত নগেনরায় ওরফে অনন্ত মহারাজ কে সুবিধাবাদী বলে কটাক্ষ করলেন গ্রেটার কোচবিহার পিপলস পার্টির কর্ণধার বংশী বদন বর্মন। ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর কোচবিহারে। আলাদা রাজ্যের দাবিতে এক বিরাট আন্দোলন সংঘটিত করেছিল বংশীবাদন বর্মন, সেইখানে পুলিশের সাথে সংঘাতে বেশ কয়েকজন গ্রেটার কর্মীর মৃত্যু হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন কোচবিহার রাসমেলা ময়দানে এক স্মরণসভা আয়োজন করে, গ্রেটার কোচবিহার পিপলস পার্টি। এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অনন্ত মহারাজ সম্পর্কে এই মন্তব্য করেন। এছাড়াও তিনি কোচবিহারের রাজবংশী মানুষদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন, তার দাবি অনুযায়ী ভারত ভুক্তির চুক্তি মতে কোচবিহার একটি 'গ' শ্রেণীর রাজ্য। কেন্দ্রীয় সরকার কোচবিহারকে রাজ্য হিসেবে ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে তিনি জানিয়ে আসছেন এবং আগামীতেও তিনি তার এই দাবিতে অটুট থাকবেন বলেও জানান।
উত্তরবঙ্গে জুড়ে নানান সভায় গিটার কোচবিহারের দাবি উঠে এসেছে। বর্তমান সরকার উত্তরবঙ্গের সামাজিকগতভাবে উন্নতি চেষ্টা করলেও কোচবিহারে গ্রেটার নেতারা মনে করেন, এই উন্নতি কেবলমাত্র সামান্য কিছু তৃণমূল নেতাদেরই হয়েছে। সাধারণ মানুষ এখনো বঞ্চিত রয়েছে।


