মেহেরপুর জেলার গাংনী থানার অফিসার ইনচার্জ’কে আনুষ্ঠানিকভাবে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

ছবি:- আপনার নিউজ
বাংলাদেশ:- মেহেরপুর জেলার গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক-এর মেহেরপুর জেলা হতে যশোর জেলায় বদলি হওয়ায় মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বদলিজনিত বিদায় উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করেন।
উক্ত আয়োজনে আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিভিল স্টাফবৃন্দ।

