শিলিগুড়ি মাটিগাড়ায় কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়

ছবি:- আপনার নিউজ
শিলিগুড়ি:- বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি মাটিগাড়ার এলাকার পালপাড়া একটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রতিদিনের মতো এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক মনরঞ্জন কবিরাজ। রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ তিনি জানতে পারেন যে তার দোকানে আগুন লেগেছে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের তিনটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা অনেকটা বেশি হওয়াতে আগুন নিয়ন্ত্রণে আনতে খানিকটা সময় লাগে দমকল কর্মীদের। দোকানের ভিতরে প্রায় তিন কোটি টাকার কাঠের আসবাবপত্র ও সামগ্রী ছিল যার বেশিরভাগই আগুনে পুরে যায় । প্রাথমিকভাবে জানা যাচ্ছে শর্ট সার্কের থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।

