Type Here to Get Search Results !

মালদায় ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি, ইংরেজবাজার পৌরসভার ৪ টি ওয়ার্ড কে হটস্পট ঘোষণা করল জেলা প্রশাসন

ডেঙ্গি পরিস্থিতি মালদা জুড়ে, হটস্পট ঘোষণা, ড্রোন দিয়ে নজরদারি, গোটাটাই লোক দেখানো আই ওয়াশ অভিযোগ বিরোধীদের, প্রশাসন ও পুরসভার ভূমিকা নিয়ে সড়ক খোদ তৃণমূল কাউন্সিলররা


মালদা:-
মালদায় ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। ইংরেজবাজার পৌরসভার ৪ টি ওয়ার্ড কে হটস্পট ঘোষণা করল জেলা প্রশাসন।

চলতি বছরের জেলায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১২১৩ জন। গত সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১১০ জন। চলতি সপ্তাহে এখনো পর্যন্ত চল্লিশ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে ইংরেজবাজারের ২৫ নম্বর ওয়ার্ড রতুয়া এক নম্বর ব্লক এবং কালিয়াচক তিন নম্বর ব্লকে। ডেঙ্গি মোকাবিলায় টাক্স ফোর্স গঠন করলো মালদা জেলা প্রশাসন। সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি আজ থেকে ড্রোন উড়িয়ে জমা জল খোঁজার কাজ করবে মালদা জেলা প্রশাসন। স্কুল এবং নার্সিংহোমগুলি পরিদর্শন করবে টাক্স ফোর্স। কোন বেসরকারি নার্সিংহোম বা হাসপাতাল ডেঙ্গি প্রটোকল না মারলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।

এই পরিস্থিতির মধ্যে জরুরী বৈঠক দা কে জেলা প্রশাসন। আর সেই বৈঠকেই এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে সরল হন ইংরেজবাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনীষা সাহা।

পৌরসভার নয় ও বারো নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে শুরু হয় ড্রোন দিয়ে বাড়ি বাড়ি নজরদারি, এই এলাকাগুলিকে হটস্পট ডিক্লেয়ার করেছে স্বাস্থ্য দপ্তর আর সেখানেই যত্রতত্ত্ব পড়ে আছে ময়লা জমে রয়েছে জল।

যদিও চেয়ারম্যান দাবি করেন প্রশাসন সক্রিয় রয়েছে অন্যদিকে ইংরেজি পৌরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরি বলেন এটা লোক দেখানো তামাশা চলছে। টোটালটা আই ওয়াশ।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side