মানিকচক:- মানিকচকের নাজিরপুর অঞ্চলের নয়াপাড়া এলাকায় সরকারি রাস্তা জোরপূর্বক দখলের অভিযোগ,ব্লক প্রশাসনের দ্বারস্থ এলাকার বাসিন্দারা।ঘটনা সম্পর্কে জানাগেছে নয়াপাড়া এলাকায় প্রায় ৯০ টি পরিবারের বসবাস। তাদের যাতায়াতের একমাত্র ভরসা এই রাস্তাটি। তবে রাস্তার শুরুর দিকে সাহা পরিবারের বাড়ি থাকায় তারা সেই রাস্তাটির মূল ফটক জোরপূর্বক দখল করেছে বলে অভিযোগ। যার ফলে গ্রামের বাসিন্দাদের যাতায়াতে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়।
এমনকি সেই রাস্তা দখলের প্রতিবাদ করায় বিভিন্ন ধরনের হুমকিরও সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের।ইতিমধ্যে গ্রামবাসীদের পক্ষ থেকে সোমবার মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে সাহা পরিবাদের বিরুদ্ধে।এমনকি বুধবার নয়াপাড়ার বাসিন্দারা মানিকচক ব্লকের বিডিওকে লিখিতভাবে একটি অভিযোগ জানিয়েছেন।যদিও সাহা পরিবারের দাবি এই রাস্তাটি তাদের পৈত্রিক সম্পত্তি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন। তবে মানিকচকের বিডিও বিষয়টি পুলিশ প্রশাসনকে দেখার নির্দেশ দিয়েছেন।
