Type Here to Get Search Results !

আজ বিশ্ব নবী হযরত মুহাম্মদ এর জন্ম দিবস উপলক্ষ্যে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ঈকরা মসজিদের উদ্যোগে পালন করা হল জুলুস এ মোহাম্মদী


হরিশ্চন্দ্রপুর,২৮ সেপ্টেম্বর:- 
আজ বিশ্ব নবী হযরত মুহাম্মদ এর জন্ম দিবস উপলক্ষ্যে সারা বিশ্বের সাথে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ঈকরা মসজিদের উদ্যোগে পালন করা হল জুলুস এ মোহাম্মদী। জুলুস কমিটির উদ্যোগতারা জানান,হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ৩৬ টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ এই জুলুসে অংশগ্রহণ করেন।আজ সকাল আটটার সময় ভবানীপুর ব্রীজ থেকে এই জুলুস বার হয়।গাংনদীয়া, হরিশ্চন্দ্রপুর,মহেন্দ্রপুর,রাঙ্গাইপুর,বেজপুরা,কনুয়া,জাবরা,লক্ষনপুর,রাড়িয়াল ও সালালপুর সহ প্রভৃতি গ্রাম পরিদর্শন করে ভবানীপুর ঈদগাহে জমায়েত হন সকলে।এর পর শুরু হয় ফাতেহা ও মিলাদ।সবশেষে সিন্নি বিতরণ করা হয়।সুষ্ঠুভাবে জুলুস সম্পন্ন হওয়ার জন্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন জুলুস কমিটি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side