মালদার ইংলিশ বাজারের এক পরিযায়ী শ্রমিকের ট্রেনে মৃত্যু, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ছবি:- আপনার নিউজ
মালদা: মালদহে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল যেন অব্যাহত। আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।। গতকাল সন্ধ্যায় কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ বাড়ি পৌছায়। ফের বুধবার মালদার ইংলিশবাজার ব্লকের শোভানগর অঞ্চলের পিরপুর এলাকার এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ বাড়ি পৌঁছালো। জানা যায় মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আসগার মোমিন।
মাস তিনি আগে, কিছু বাড়তি রোজগারের আশায় পরিবারের একটু সুখ সমৃদ্ধির আশায় ব্যাঙ্গালোরে গিয়েছিল টাওয়ারের কাজে। কাজ শেষ করে বাড়িতে ফিরছিল ট্রেনে। ট্রেনে উঠে বাড়ির সাথে ফোনে কথা হয়েছিল। তারপর থেকে ফোন করেও কোন সারা শব্দ পাওয়া যায়নি। সকালে হাওড়া স্টেশন থেকে জিআরপি ফোন করে জানায়,সে মারা গিয়েছে।মৃত আসগর মোমিনের বয়স আনুমানিক ৩৪ বছর। পরিবারে রয়েছে মা-বাবা বোন ও ছোট ছোট দুই ছেলে। অথৈ জলে গোটা পরিবার। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। পরিবারের পক্ষ থেকে সরকারি সাহায্যে দাবি করা হয়েছে।
মৃতের বোন আমিনা খাতুন জানান আমার দাদা গত তিন মাস আগে ব্যাঙ্গালোরে টাওয়ারের কাজে গিয়েছিলেন, এরপরে কাজ করে বাড়ি ফিরছিলেন। ট্রেনে ওঠার সময় একবার কথা হয়েছিল। আমরা বারবার ফোন করলেও ফোন ধরেনি। তারপর আর কথা হয়নি। গতকাল হাওড়া স্টেশনে তার মৃতদেহ পাওয়া গেছে বলে পুলিশ আমাদের ফোন করে জানিয়েছে। আমাদের অনুমান ট্রেনে মারা গেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি ফেকু মোমিন, শোভানগর অঞ্চল উপ প্রধান মজিবর রহমান, সহ পরিবারের লোকজন সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

