Type Here to Get Search Results !


 

Weather Update: আগামীকাল আরো বাড়বে তাপপ্রবাহ, লু বইবে রাজ্যের এই জেলাগুলিতে!


আবহাওয়া খবর:-
গত সপ্তাহে কলকাতা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট দেখেছে দক্ষিণবঙ্গবাসী। সঙ্গে বিগত কয়েকদিন অবেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখেছে বঙ্গবাসী। উত্তরবঙ্গেও একই আবহাওয়া বিদ্যমান ছিল। ফলে গরমের ভোগান্তি থাকলেও স্বস্তির পরিবেশও তৈরি হয়েছিল রাজ্যে। অনেকেই আবার বর্ষার আগমনবার্তা খুঁজেছিলেন এর মধ্যে। তবে বর্ষা নিয়ে রকম সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। 

আবার তাপমাত্রার পারদ চড়ছে জেলায় জেলায়। কলকাতা সোজা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বাড়ছে অর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে পশ্চিমের কয়েকটি জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এখন একনজরে দেখে নিন রাজ্যজুড়ে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে। 


আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আগামী কয়েকদিন থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। শহরে অপাতর বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কলকাতায় আজ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয়বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪৬ থেকে ৮৭ শতাংশ অবধি।পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।


শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, সপ্তাহ শেষে উত্তরবঙ্গেও খুব একটা স্বস্তি থাকবে না বলে খবর্জ হাওয়া অফিস সূত্রে। গরম ও অস্বস্তি বাড়বে দার্জিলিং ও কালিম্পংয়ে। তাপপ্রবাহের সর্তকতা রয়েছে উত্তরের জেলা মালদা ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে। তাপপ্রবাহ এর মতো পরিস্থিতি থাকবে পাহাড় ঘনিষ্ঠ জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারেও।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side