Type Here to Get Search Results !


 

Coromandel Accident Update: উদ্ধারকাজ প্রায় শেষ, রেললাইন থেকে ট্রেনের বগিগুলো সরানো কাজ শুরু হয়েছে


ডেক্স রিপোর্ট:-
ভয়াবহতা এতটাই কঠিন যা চোখে দেখা কষ্টকর, অবশেষে উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে বলে সূত্র মারফত জানতে পারা গেছে। মৃতদেহ গুলোকে বগি থেকে বের করা হয়েছে আনুমানিক প্রায় ৩০০ জন মারা গেছে এই দুর্ঘটনায়। তবে এন ডি আর এফ অধিকত্তারা মনে করছেন আরো কিছু মৃতদেহ থাকতে পারে। প্রাথমিকভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। রেললাইনের উপরে থাকা বিক্ষিপ্ত বগিগুলোকে এখন ক্রেনের মাধ্যমে সরিয়ে ফেলে রেলপথ কে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। 

ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আসছেন ঘটনাস্থলে। ইতিমধ্যে রেলমন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের চিকিৎসা সহ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবেন বলে ঘোষণা করেছেন।

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকেও কাগজের মণ্ডলের মতো দলা পাকিয়ে যেতে দেখেছিলেন অনেকে। তবে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নতুন করে ভয় ধরাচ্ছে দেশবাসীর বুকে। যেভাবে বগির নীচে পিষে গিয়েছে দেহ, যেভাবে রেল লাইনের ধারে পড়ে রয়েছে সারি সারি মৃতদেহ, তা ভুলতে হয়ত সময় লাগবে অনেক। তবে শুক্রবারের এই ঘটনা ১৪ বছর আগের আরও একটা শুক্রবারের কথা মনে করিয়ে দিচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side