কলকাতা:- শনিবার সকালে হাওড়ার ডুমুরজলা থেকে কপ্টারে করে রওনা দিলেন মমতা। শুক্রবার রাতে টুইট করে দুঃখপ্রকাশ করেছিলেন মমতা। সেই সঙ্গে কলকাতা থেকে ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠান তিনি। শুক্রবার গভীর রাতেই তাঁরা পৌঁছে যান বালেশ্বরে। মুখ্যমন্ত্রী নিজে ওড়িশা সরকার এবং রেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। শুক্রবার রাতে মমতা টুইটে লিখেছিলেন, ‘‘শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের।
শনিবার সকালে দুর্ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রেল মন্ত্রকের মুখপাত্র অমিতাভ শর্মা বলেছেন, ‘‘শুক্রবার সন্ধ্যা ৭টায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়। সেই কামরাগুলি ছিটকে পড়ে পাশের লাইনে। সেই লাইনে হাওড়াগামী বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস আসছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে রওনা দিলেন ঘটনাস্থলের দিকে।


