Type Here to Get Search Results !


 

Coromandel Accident: ওড়িশার বালেশ্বর যেনো দুর্ঘটনায় মৃত্যুপুরী,মৃতের সংখ্যা বেড়ে ৩০০



ডেক্স রিপোর্ট:-
ওড়িশায় ৩টি ট্রেনের দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরী।মৃতের সংখ্যা বেড়ে ৩০০, আহত প্রায় ৯৫০।

আহত ৬৫০ জনেরও বেশি। আহতদের জন্য রক্তদান করতে লাইন দিয়েছেন বহু মানুষ। এই ছবিই ধরা পড়েছে বালেশ্বরে। সংবাদ সংস্থা এএনআইকে গণেশ নামে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, ‘‘দুর্ঘটনার সময় আমি কাছেই ছিলাম। প্রায় ২০০-৩০০ জনকে উদ্ধার করেছি।’’ জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে অনেক যাত্রী এখনও আটকে রয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 
রেলের একটি সূত্রে দাবি করা হচ্ছে, মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের কোনও সংঘর্ষ হয়নি। কোনও কারণে প্রথমে আপ করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সেটি গিয়ে পড়ে পাশের ডাউন লাইনে। সেই লাইন ধরে তখন আসছিল ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেটি এসে ধাক্কা মারে করমণ্ডলের লাইনচ্যুত কামরাগুলিকে। সেই ধাক্কার অভিঘাতে করমণ্ডলের ইঞ্জিন তৃতীয় লাইনে দাঁড়িয়ে-থাকা মালগাড়ির উপরে উঠে যায়।

শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পৌঁছন। এদিন তিনি বলেন,'আপাতত আমাদের প্রধান লক্ষ্য উদ্ধারকাজ এবং ত্রাণ সরাবরাহ। জেলা প্রশাসনের ছাড়পত্রের পর পুনরুদ্ধার শুরু হবে।' পাশাপাশি তিনি আরও বলেন,'একটি বিশদ উচ্চ-স্তরের তদন্ত পরিচালিত হবে এবং রেল নিরাপত্তা কমিশনারও একটি স্বাধীন তদন্ত করবেন।' ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা সহায়তার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাঁরা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের জন্য ২ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যাঁরা সামান্য আহত হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই আর্থিক সহায়তা ঘোষণার পাশাপাশি রেলমন্ত্রী জানিয়েছেন তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বালাসোরে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন রেলমন্ত্রী। এই দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছেন।


গতকাল করোমন্ডল এক্সপ্রেস (12841) এবং পণ্য ট্রেনের বহনাগা স্টেশনের কাছে সংঘর্ষ হয়। ট্রেনের বেশ কয়েকটি বগি পণ্যবাহী ট্রেনে উঠে যায়। সূত্রের মতে, মোট ১৫টি বগি লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে প্রায় ৩০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং ৯৫০ জনেরও বেশি আহত হয়েছে। অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ট্রেনটি কলকাতার কাছে শালিমার স্টেশন থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যাওয়ার সময় সন্ধ্যা ৭.২০ মিনিটে এই দুর্ঘটনার কথা বলা হচ্ছে। এই বেদনাদায়ক দুর্ঘটনার পরে, সেই ট্রেনগুলির একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, যেগুলি এখন হয় ডাইভার্ট বা বাতিল করা হয়েছে। গত কয়েক বছরের ভয়াবহ রেল দুর্ঘটনাগুলির মধ্যে ফেলা হচ্ছে গতকালের ওড়িশার এই ঘটনাকে। দেখে নেওয়া যাক শেষ কয়েক বছরের ভয়াবহতম রেল দুর্ঘটনা কোনগুলি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side