ডেক্স রিপোর্ট:- বলিউড জগতে দাবাং-গার্ল হিসেবে পরিচিত সোনাক্ষী সিনহা। সুপারস্টার নায়কের মে হওয়ায় বলিউডে পা রাখতে এমন সমস্যা হয়নি এই অভিনেত্রীর। নীটিজনদের একাংশ মতে কেবলমাত্র সুপারস্টার এর কন্যা হয় তার নাকি এই সুযোগ হয়েছে। বাস্তবে সোনাক্ষী সিনহা অভিনয় শৈলী খুব একটা ভালো নয়। তবে যে যাই বলুক তার রূপের ছটায় লাখো লাখো ভক্ত ঘায়েল। গতকাল ৩৬-এ পা দিলেন সোনাক্ষী সিনহা। গতকাল সকাল থেকে তাঁর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল শুভেচ্ছা বার্তায়। তাঁর সকল ভক্তরা শুভেচ্ছা জানান তাঁকে। পেয়েছেন বিস্তর উপহার। আর দিনের শেষে সকলকে দিলেন রিটার্ন গিফট। এবছরের তাঁর জন্মদিন ছিল একেবারে অন্য রকম।
প্রায়শই জন্মদিনে তারকারা বিশেষ কোনও ছবির ঘোষণা করেন ভক্তদের জন্য। এটাই তাদের মতে রিটার্ন গিফট। কিন্তু, সোনাক্ষী সিনহা ভক্তদের যে উপহার দিলেন তা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেননি। জন্মদিনের দিন প্রেমের ঘোষণা করলেন নায়িকা। জনসমক্ষে শিকার করলেন নিজের প্রেমের কথা। প্রেমিকের পোস্টে লিখলেন আই লাভ ইউ। অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। প্রেমিকার জন্মদিনে এক বিশেষ বার্তা দিলেন জাহির। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন। লেখেন, কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহনা।... তুমি সব সময় এই ভাবে আমার ওপর বেলান দিয়ে থাকতে পারো।
এর আগে জনসমক্ষে নিজের প্রেম নিয়ে কিছু টু শব্দ করেননি সোনাক্ষী। কিন্তু, এবার সকলকে চমক দিয়ে একেবার স্বীকার করে নিলেন প্রেমের কথা। বরং বলা চলে, এভাবে নিজের প্রেমের কথা জানালেন সোনাক্ষী সিনহা। এই ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে। অনেকেই জানিয়েছেন অভিনন্দন। আবার অনেকে লিখেছেন রব নে বানাদি জোড়ি।


