Type Here to Get Search Results !


 

Monalisa: স্বামীর সঙ্গে সুইমিংপুলে অন্তরঙ্গ ছবি মোনালিসার


ডেক্স রিপোর্ট:- মুম্বইয়েও চলতি বছরের গরম চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা প্রায় প্রত্যেকেই এয়ার কন্ডিশনার লাগিয়েছেন বাড়িতে। কিন্তু এই ভাবে দরজা-জানলা বন্ধ করে প্রকৃতির থেকে দূরে ঘরের মধ্যে এয়ার কন্ডিশনার চালিয়ে কাঁহাতক থাকা যায়! ফলে মোনালিসা (Monalisha) শেষ অবধি বেছে নিলেন সুইমিং পুলকেই। এর আগেও সুইমসুট পরে পুলের জলে নেমে ফটোশুট করেছেন মোনালিসা। তবে এবার উপরি পাওনা তাঁর স্বামী ও ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত (Vikrant Singh)।


মোনালিসা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। তিনি খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন নিত্যনতুন ফটোশুট শেয়ার করে। সম্প্রতি ইন্সটাগ্রামে তাঁর শেয়ার করা ছবিতে দেখা গেল, সুইমিং পুলের নীল জলে নেমেছেন বিক্রান্ত ও মোনালিসা। মোনালিসার পরনে রয়েছে নীল-সাদা ডোরাকাটা সুইমসুট। স্লিভলেস সুইমসুটের নেকলাইন সামান্য ডিপ। তবে অন্য ফটোশুটের মতো এই ছবিগুলিতে ক্লিভেজ শো-অফ করেননি মোনালিসা। মেকআপ করেননি তিনি। চুলে বেঁধেছেন পনিটেল। বিক্রান্ত অবশ্যই শার্টলেস। পরনে রয়েছে নীল-সাদা অন্তর্বাস। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিক্রান্ত পুলের জলে আধশোওয়া হয়ে রয়েছেন। মোনালিসা তাঁর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অপর একটি ছবিতে মোনালিসাকে জড়িয়ে ধরে রয়েছেন বিক্রান্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side