Pakistan Cricket: চলতি বছরে এশিয়া কাপ নিয়ে জটিলতা যেন থামতেই চাইছে না। এবারের এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে সুযোগ পেয়েছিল পাকিস্তান, তবে পাকিস্তানে খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এ নিয়ে দ্বন্দ্বের মাঝেই এবার শ্রীলংকার উপরে চোটে গেল পাকিস্তানি ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, এশিয়া কাপের নির্ধারিত ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলার আবেদন জানায় শ্রীলঙ্কা বোর্ড। আর এর ফলেই কঠিনভাবে রেগে যায় পাকিস্তান। পুত্রের খবর অনুসারে চলতি বছরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একদিনের সিরিজে মুখোমুখি হবে শ্রীলংকা এবং পাকিস্তানের ক্রিকেটে দল। কিন্তু এই ঘটনার পরে একদিন সিরিজে খেলতে নারাজ পাকিস্তান।
জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে শ্রীলঙ্কায় দু’টি টেস্ট খেলতে যাবে পাকিস্তান। তার পরে জিম্বাবোয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবে শ্রীলঙ্কা। তার আগে সে দেশের বোর্ড চেয়েছিল পাকিস্তানের বিরুদ্ধেও কয়েকটি এক দিনের ম্যাচ খেলে নিজেদের তৈরি করে নিতে। কিন্তু পাকিস্তান সেই প্রস্তাবে রাজি নয়। এর নেপথ্যে রয়েছে দু’দেশের বোর্ডের সম্পর্কের অবনতি।



