Type Here to Get Search Results !


 

মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের আগে তাজা বোমা উদ্ধার


মুর্শিদাবাদ:-
দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে। নমিনেশন দাখিল ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে শাসক এবং বিরোধী দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজনৈতিক খুন শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগ বিরোধীদল গুলোর। তার মধ্যেই এবার মুর্শিদাবাদের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হল তাজা বোমা।

হরিহরপাড়া থানার লালনগর-ঘোষপাড়া এলাকায় কৃষকেরা জমির মধ্যে পরিত্যক্ত একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন,কিছুটা এগিয়ে গেলেই তারা বুঝতে পারেন ব্যাগের মধ্যে রয়েছে তাজা বোমা। বিরোধিরা বারবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দ্বারা করার কথা বললেও শাসক দল রাজ্যের আইনশৃঙ্খলা ভালো রয়েছে বলে দাবি করে আসছে। মুর্শিদাবাদের সুতি থানার লক্ষ্মীপুর এলাকাতেও চাষের জমি থেকে বেশ কিছু তাজা সুতলি বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন বাসিন্দা চাষের কাজে যাচ্ছিলেন। সেই সময় খেতের মধ্যে একটি প্লাস্টিকের বালতিতে বোমাগুলি দেখতে পান তাঁরা।পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনকে জানালে প্রশাসন বোন স্কোয়ার্ডে বিষয়টি অবগত করান। 



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side