Type Here to Get Search Results !


 

বাংলাদেশের মেহেরপুরে হোটেল থেকে গলাকাটা লাশ উদ্ধার

 মেহেরপুরে হোটেল থেকে গলাকাটা লাশ উদ্ধার 


মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা শহরের এজাজ নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৩৮) নামের এক অটোচালকের গলাকাটা হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।

অটোচালক আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে।


রোববার (১১জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর জেলা ডিবি ও মেহেরপুর সদর থানা পুলিশের একাধিকদল তার লাশ উদ্ধার করে।

মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান,গত বৃহস্পতিবার অটোচালক আব্দুর রহমান তার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর  ফিরে আসেনি। রোববার দুপুরে মেহেরপুর এজাজ নামের আবাসিক হোটেল থেকে তার হাত-পা বাঁধা ও গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কে বা কাহারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা সনাক্ত ও গ্রেফতার করতে প্রশাসনের একাধিকদল মাঠে নেমেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side