আপনার নিউজ:- আজ যখন বিশ্ব চ্যাম্পিয়নশিপে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় ক্রিকেটে দলকে, ঠিক সেইদিনই এক অনন্য নজির করল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। মহিলাদের জুনিয়র এশিয়া কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে ২-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে তারা। এই প্রথম বার মহিলাদের জুনিয়র এশিয়া কাপ জিতল ভারত।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ভারত অধিনায়ক প্রীতি। তিনি বলেছেন, ‘‘দক্ষিণ কোরিয়া খুব কঠিন দল। ওদের হারাতে কয়েকটা জায়গায় উন্নতি করতে হত আমাদের। সেটা করতে পেরেছি। ফাইনালে স্নায়ুর চাপ ধরে রাখতে পেরেছি। আমরা জানতাম, নিজেদের সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন হব। দলের সবাই নিজের ১০০ শতাংশ দিয়েছে।’’


