Type Here to Get Search Results !


 

জনপ্রিয়তায়র নিরিখে গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং-এর সেরার সেরা নরেন্দ্র মোদী


আপনার নিউজ:- 
ভারতের প্রধানমন্ত্রী মোদী সর্বোচ্চ ৭৭ শতাংশ নিয়ে বিশ্ব অনুমোদন রেটিংয়ে শীর্ষে উঠেছেন। মর্নিং কনসাল্ট নামের একটি সংস্থার সমীক্ষায় এ পরিসংখ্যান উঠে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্নিং কনসাল্টের প্রকাশিত গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে এ তথ্য উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর, এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। অনুমোদনের রেটিংয়ে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নবম স্থানে রয়েছেন, তারপরে ২২ জন বিশ্বনেতাদের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক রয়েছেন।


গ্লোবাল লিডারশিপ অ্যাপ্রুভাল প্রোজেক্ট ২০১৯ সালের আগস্ট থেকে চালু করেছে। এই সমীক্ষা চালু হওয়ার পর থেকে, প্রধানমন্ত্রী মোদী ৭১ শতাংশের বেশি অনুমোদনের রেটিং বজায় রেখেছেন। ২০২২ সাল থেকে প্রধানমন্ত্রী মোদীর অনুমোদনের রেটিং ৭৫% এর বেশি হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পেছনে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদী। সমীক্ষায় ২২জন বিশ্ব নেতাদের জনপ্রিয়তার পরিমাপ করা হয়েছে, ২২টি প্রধান দেশের মাত্র চারজন বিশ্ব নেতা ৫০ শতাংশের রেটিং পেয়েছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side