ইসলামপুর:- “কু-সন্তান যদিও হয় কু-মাতা কভু নয়” সে যদি সৎ মা হোক না কেন! ইসলামপুর থানার পন্ডিতপোঁতা-১ গ্রাম পঞ্চায়েতের বৈরবাড়ি এলাকায় সৎ মাকে গলার নলি কেটে খুন করল ছেলে।
উল্লেখ্য, মহম্মদ শক্রুর দ্বিতীয় পক্ষের স্ত্রী আমনা বেগম (৫০) কোলে পিঠে করে মানুষ করেছিলেন স্বামীর আগের পক্ষের ছেলে ইস্তেয়ারকে। কিন্তু মাঝে মধ্যেই নিজের সৎ মাকে খুন করার হুমকি দিত ইস্তেয়ার। রবিবার জামাই মহম্মদ হাফিজের বাড়িতে নেমন্তন্ন খেয়ে ফিরছিলেন আমনা বেগম। তখনই ইস্তেয়ার তার সৎ মায়ের গলায় কোপ বসিয়ে দেয়। তড়িঘড়ি তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ তবে পুলিশ পৌঁছানোর আগে খুনি গা ঢাকা দিয়েছে বলে জানা যায়।


