করনদিঘি: কথায় আছে "বিধাতার লেখা নাকি খন্ডানো যায় না"। সেই বিধাতার লেখাতেই হয়তো আয়ু শেষ হল এক শিল্পপতির। বর্ধমান থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মৃত্যু হল এক শিল্পপতির। রবিবার সকাল সাড়ে ছ'টা নাগাদ উত্তর দিনাজপুরের করণদিঘিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গিয়ে মৃত্যু হয় সুকুমার দাস নামে এক শিল্পপতির। তার সঙ্গে ছিলেন আরো চারজন। এই ৪ জন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
সূত্রের খবর, নিজের ব্যবসার কাজে শিলিগুড়ি যাচ্ছিলেন সুকুমারবাবু। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানো আর হল না। মাঝপথেই দুর্ঘটনাগ্রস্থ হলেন তিনি। সুকুমার বাবুসহ আরো চারজন একই গাড়িতে ছিলেন। উত্তর দিনাজপুরের করণদিঘী থানার জাতীয় সড়কে ঠিক উল্টো পাশ থেকে একটি লরি সজোরে এসে ধাক্কা মারে বলে দাবি স্থানীয়দের। সুকুমার বাবুদের গাড়ি উল্টে পড়ে যায় নয়াঞ্জলিতে। তড়িঘড়ি স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সুকুমার বাবুসহ আরো চারজনকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে নিয়ে গেলেই চিকিৎসকের রা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের স্থানান্তরিত করেন। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা সুকুমার বাবুকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি আরও আহত চারজন চিকিৎসাধীন। তবে কি করে এমন ঘটনাটি ঘটলো তার তদন্ত শুরু করেছে করণদিঘী থানার পুলিশ।
