Type Here to Get Search Results !

পঞ্চায়েত ভোটের আগে বংশীহারী ব্লকে বিজেপিতে ৩৫ টি আদিবাসী পরিবার যোগদান করলেন


বুনিয়াদপুর;সুশোভন সিংহ:-
সামনে রাজ্যে ত্রিস্তর  পঞ্চায়েত ভোট। সব দল কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক আঙিনায়। শাসক দলের পক্ষ থেকে ইতিমধ্যেই নানান কর্মসূচির ঘোষণা করা হয়েছে, থেমে নেই রাজ্যের বিরোধীদল বিজেপি। দক্ষিণ দিনাজপুরে গত লোকসভা ভোটে নিরিখে বিজেপি শক্তিশালী দল। পঞ্চায়েত ভোটের আগে সেই শক্তিকে আরেকটু বাড়িয়ে নিল জেলা বিজেপি আজ বংশীহারী ব্লক অন্তর্গত এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে ৩৫টি আদিবাসী পরিবার বিজেপির আদর্শে নিজেদের মত প্রকাশ করে যোগদান করলেন।
 


উল্লেখ্য, লোকসভা ভোট এবং বিধানসভা ভোটে নিরিখে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির শক্তি ২০১৬ সাল থেকে বৃদ্ধি পেয়েছে। এই জেলায় বিজেপি প্রতিনিয়ত নানান কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিরোধিতা পোষন করে আসছে। রাজ্যজুড়ে নানান দুর্নীতির বিরুদ্ধে বিজেপি কর্মীদের সোচ্চার হতে দেখা গেছে এই জেলায়। গত তিনদিন আগে জেলা থেকে ঘুরে গেছেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


 

তপনে আদিবাসী মহিলাদের দলে ফেরা নিয়ে তৃণমূলের অমানবিক চিত্র সামনে আসতেই জেলা রাজনৈতিক মহলে উত্তাল শুরু হয়ে গিয়েছিল। এরপর থেকেই জেলার আদিবাসী ভাইবোনেরা কিছুটা হলেও তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

আজ এই যোগদান কর্মসূচিতে আদিবাসী ভাইবোনেরা জানান তারা দীর্ঘদিন ধরে নানাভাবে বঞ্চিত হয়ে আসছেন এবং রাজ্য সরকারের কোন সুযোগ সুবিধা তাদের দেওয়া হয় না।  তাই তারা নিজেদের দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান করলেন। 


বিজেপি জেলা সভাপতি সরুপ চৌধুরী এবং বুধুরাই টুডুর নেতৃত্বে আজ এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়। গোটা জেলায় সরুপ চৌধুরী নেতৃত্বে বিজেপি পঞ্চায়েত ভোটের আগে নানান কর্মসূচি অনুষ্ঠিত করে আসছেন। আজ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এই যোগদান শিবির।

গত পঞ্চায়েত নির্বাচনে গ্রামের সাধারণ মানুষ নিজেদের মতামত সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ পায়নি বলেই বারবার অভিযোগ করে আসছে বিজেপি। পঞ্চায়েত ভোট যদি সুষ্ঠু এবং স্বাভাবিক ভাবে এই জেলায় হয় তবে বিজেপি পঞ্চায়েতে ভালো ফল করবে বলে দাবি করছেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side