Type Here to Get Search Results !

'অনুরাগের ছোঁয়া'-য় আসছে জমজমাট পর্ব, মিশকার আসল রূপ জানতে পেরে কি আবার এক হবে সূর্য-দীপা! উৎসুক দর্শক

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার সিরিয়াল 'অনুরাগের ছোঁয়া'র (Anurager Chhowa) প্রতিটা পর্ব ঘিরে রয়েছে হাইভোল্টেজ ড্রামা। তাই ধারাবাহিকের প্রত্যেকটা পর্বই তাড়িয়ে তাড়িয়ে দর্শকরা উপভোগ করছেন। টিভির পর্দায় এই সিরিয়ালের একটাও এপিসোড কেউ মিস করেন না। ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপাকে (Surjo-Deepa) তো দর্শক এক কথায় চোখে হারায়।

সেই সাথে এখন এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা-রুপা (Sona-Rupa)। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ধারাবাহিকে বহুদিন ধরে একে অপরের থেকে দূরে রয়েছে সূর্য দীপা। তাদের এই বিরহ অনুরাগীরা আর চোখে দেখতে পারছেন না। সকলেই চাইছেন এবার ভুল ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসুক তাদের প্রিয় জুটি 'সুদীপা' (Sudeepa)।

তাছাড়া খলনায়িকা মিশকার (Mishka) একঘেয়ে শয়তানিও আর কেউ সহ্য করতে পারছেন না। তাই বারবার মিশকা যেভাবে সূর্য-দীপা আর সোনা-রুপাকে বিপদে ফেলে চলেছে এবার দর্শক তার নিষ্পত্তি চান। ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে মন ভালো করতে সবাই মিলে দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশে ছুটি কাটাতে গিয়েছেন।

কিন্তু মিশকার শয়তানিতে ঘুরতে গিয়েও শান্তি নেই। ধারাবাহিকে ইতিমধ্যেই দেখা গিয়েছে নকল ফুলমা সেজে মিশকা সোনাকে কিডন্যাপ করে রেখেছে। আসলে এইভাবে এক ঢিলে দুই পাখি মারার ফন্দি এঁকেছে পচা আন্টি মিশকা। আগামী পর্বে দেখা যাবে এই মিশকার কথাতেই সূর্য দীপাকে ভুল বুঝে এবার জেলে পাঠাবে।

জানা যাচ্ছে, আগামী পর্বে রুপার বুদ্ধিতে দিদিভাই অর্থাৎ লাবণ্য সেনগুপ্তর সাহায্যে দীপা জেল থেকে ছাড়া পেয়ে যাবে। আর তারপরে রুপার দেখে রাখা গাড়ির নাম্বার প্লেটের সূত্র ধরে সোনাকে উদ্ধার করতে গুন্ডাদের ডেরায় পৌঁছে যাবে সূর্য-দীপা আর রুপা। আগামী পর্বে দেখা যাবে সেখানে গিয়েই গুন্ডাদের হুশিয়ারি দিয়ে সূর্য বলবে 'আমার স্ত্রী আর মেয়েদের গায়ে একটাও আঁচড় লাগলে তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরবে না'।

মুখে যতই ঝগড়া করুক সেখানে সূর্য সবার সামনে এতদিন পর দীপাকে আবার নিজের স্ত্রীর পরিচয় দেওয়ায় দীপা মনে মনে খুশিই হয়। এরপরেই দেখা যাবে সূর্যের পিছন সেখানে এসে হাজির মিশকা। আর সে এসে আবার সুযোগ বুঝে লোডশেডিং করে দিয়ে সোনাকে গায়েব করে দেয়। এখন দেখার আগামীপর্বে দর্শকদের জন্য নতুন কোন চমক অপেক্ষা করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side