জি বাংলার এক নতুন ধারাবাহিক হলো তোমার খোলা হাওয়া। এই ধারাবাহিকটি একটু অন্যরকম, এক মেয়ের শাশুড়ি হয়ে ওঠার গল্প। বাংলায় এই জাতীয় গল্প নতুন হলেও হিন্দিতে এর আগে এইরকম ধারাবাহিক হয়েছে। ধীরে ধীরে আবিরের বন্ধু হয়ে উঠছে ঝিলমিল। সাথে নিজের বর্ষার জায়গাও তৈরি করে ফেলেছে।একজন বৌমা হয়ে সে যেমন নিজের শাশুড়িকে ভালোবাসে যত্ন করে। তেমনই একজন শাশুড়ি হিসাবে সে তার গোটা পরিবারকে এক সুতোয় বাঁধতে উদ্ধত হয়েছে।
ঝিলমিলের রয়েছে তিন ছেলের বৌমা। আসলে তারা আবিরের সন্তান নয়। আবিরের দাদার সন্তান তারা। আবিরই তাদের বাবা হয়ে উঠেছে দাদা বৌদি মারা যাবার পর থেকে।আবিরের প্রথম স্ত্রী অহনা। সেও মারা যায়। আর তারপর থেকে আবির আর কখনও বিয়ে করার প্রয়োজন মনে করেনি। তবে গল্পের খাতিরে ঝিলমিল ও আবির বিয়ের বন্ধনে বাঁধা পরে।
বাড়ির অনেকেই মেনে নিলেও বড় বউ ও ছোট বউ কিছুতেই মানতে পারছে না ঝিলমিলকে। বিশেষ করে বড় বউ চৈতালি।সে কোনো না কোনো ভাবে ঝিলমিলকে বিপদে ফেলার ষড়যন্ত্র করে চলে। তবে ঝিলমিল যে তাদের সকলকে সমান ভাবে ভালোবাসে, আগলে রাখতে চায় সেই প্রমান ভালোবাসার সপ্তাহেই পাওয়া গেছে।
সম্প্রতি গল্পে এসেছে নয়া মোর। আবির তার চলন ক্ষমতা হারিয়েছে। ঝিলমিল তবে প্রতিজ্ঞা করেছে আবিরকে সে উঠে দাঁড় করাবেই।তাই সে ইচ্ছা করে কানে হেডফোন দিয়ে রাখার ভান করে শাড়ির আঁচলে আগুন লাগিয়ে দেয়। আর সেটা দেখে আবির প্রানপন চেষ্টা করে ঝিলমিলকে বাঁচাতে এমনকি নিজের পায়ে উঠে দাঁড়াতেও। তবে আবির নিজের পায়ে দাঁড়িয়ে যাবে কিনা তা বোঝা যাবে আগামী পর্ব গুলিতে চোখ রাখলেই।