বর্তমানে বাংলা সিরিয়ালের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে জনপ্রিয় জুটে গিয়ে ফেরানোর। নতুন নতুন ধারাবাহিকে একের পর এক পুরনো জুটিকে নতুনভাবে ফিরতে দেখা যাচ্ছে। বর্তমানে সিরিয়াল মানেই টিআরপির লড়াই। একটার পর একটা সিরিয়াল টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে।
অবশ্য কিছু ধারাবাহিক তার মাঝেই নতুন পুরোনো মিলিয়ে বেশ ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করে নিতে সক্ষমও হয়েছে। জনপ্রিয় জুটি ফেরানোর দিকে নজর রাখলে আমাদের চোখে পড়বে সম্প্রতি শুরু হাওয়া ধারাবাহিক ‘বালিঝড়’। যাতে স্টার জলসার জনপ্রিয় সৌজন্য ও গুনগুন জুটিকে ফিরিয়ে আনা হয়েছে। তবে এবার ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় আর অভিনেতা আনন্দ ঘোষ।
অন্যদিকে আবার জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকের জনপ্রিয় জুটি নিখিল ও কৃষ্ণা কে স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহীকে আরো একবার দেখা যাচ্ছে।এবার আবার জী বাংলা ফেরাতে চলেছে তার এক জনপ্রিয় জুটিকে। পারমিতা ও অপূর্বর জুটি। ২০২১ সালের ৮ ই মার্চ জী বাংলার পর্দায় শুরু হয় ‘কড়ি খেলা’ ধারাবাহিকটি।
এই ধারাবাহিক বাকি পাঁচটা ধারাবাহিকে চেয়ে অনেকটা অন্যরকম।একজন একা মায়ের গল্প। একটা শিশুর নিজের বাবাকে খুঁজে পাওয়ার গল্প। এক মায়ের বন্ধু হয়ে ওঠার গল্প, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণের গল্প। কড়ি খেলা শুরু থেকেই দর্শকের বেশ পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছিল। আর সময়ের সাথে সাথে পারমিতা আর অপূর্বর জুটি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে যায়। ধারাবাহিক শেষ হলে দর্শক চেয়েছিলেন এই জুটি আবার ফিরে আসুক।
তার সাথে আরো থাকবে অভিনেত্রী শ্রাবনী ভুঁইয়া। একজন নতুন অভিনেতাকেও দেখা গেছে এই ধারাবাহিকে। সম্প্রতি জী বাংলার তরফে একটি নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে, ‘মুকুট’।এই ধারাবাহিকেই দেখা গেলো অভিনেত্রী শ্রাবনী, অভিনেত্রী শ্রীপর্ণা আর অভিনেতা আনন্দকে। নতুন অভিনেতার পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।