Type Here to Get Search Results !

পাল্টিবাজ গুড্ডি! এতদিন অনুজের নামে মালা জপে এবার বরমালা দেবে যুধাজিতের গলায়, বেজায় বিরক্ত দর্শক

স্টার জলসার জনপ্রিয় ও চর্চিত ধারাবাহিক হলো গুড্ডি। এই ধারাবাহিকের প্রথমে দেখা যেত গুড্ডি অনুজকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো,কিন্তু অনুজ একবার শিরিন একবার গুড্ডি দুজনকেই চাইছে। এই দৃশ্য দেখে সকল দর্শক বেশ ক্ষুব্ধ হয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে এমন একটা দৃশ্য দেখা যাচ্ছে , যেখানে একদল দর্শক বাহবা দিচ্ছেন আর একদল দর্শক সমালোচনা করেছেন।

এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানবেনই,গুড্ডিকে যুধাজিৎ ভালোবাসে, তাই চেয়েছিল বিয়ে করতে। কিন্তু গুড্ডি যুধাজিৎকে ভালোবাসে না, সে অনুজকে ভালোবাসে। তাই সে শর্ত দিয়েছিল, বিয়ে হবে, তবে তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবেনা। যুধাজিৎ রাজি হয়ে বিয়ের পিঁড়িতে বসে, কিন্তু শেষমেশ বিয়ে হয়না। অনুজের অ্যাক্সিডেন্ট হয়, তাই বিয়ের মন্ডপ থেকে উঠে চলে যায় গুড্ডি।

অবশ্য বর্তমানে দেখা যাচ্ছে গুড্ডি যুধাজিতকে বিয়ে করতে চলেছে।এমনকি গুড্ডি তাকে জানায়, ‘ বিয়ে যদি করতে হয়, আমি তোমার সাথেই করব। সংসার যদি করতে হয়, আমি তোমার সাথেই করব’। পাশাপাশি তাদের পরস্পরের মধ্যে একটা রোমান্টিক অনুভূতি ফুটে উঠেছে।

এবারে গুড্ডি জানিয়ে দেয় সেই বারে শান্তিতে থাকতে চায়।তবে শেষপর্যন্ত বিয়ে টা হয় কিনা সেটাই দেখার। অনেকেই গুড্ডি যুধাজিৎ এর এপিসোড দেখে বলছেন, ‘লীনা ম্যাম শেষ পর্যন্ত গল্পটা ঠিক দিকে নিলেন আজ অপূর্ব একটা এপিসোড হল’। কিন্তু আবার অনেকেই এই বিয়ে মেনে নিতে পারছেন না, তারা বলছেন, ‘ গুনুজ lover রা আজকের এপিসোড দেখতে পারবেন না।

মনটা ভেঙে যাবে খুব করে। ছি! ছি! গুড্ডির কাছ থেকে এটা আশা করিনি আমরা।বলতে বাধ্য হচ্ছি ও যে কেমন নির্লজ্জ charecter আর আমি আমি আগের পোস্ট এ বলেছিলাম যে গুড্ডি অনুজ কে ভালবাসেনি, তার প্রমাণ আজকের এপিসোড এ দেখুন। ছি! ছি! গুড্ডি ছি! তোমার অনুজ এর সামনে মুখ দেখানো উচিত নয় আজকের এপিসোড এরপর। #Gunuj lover দের মনটা লীনা গাঙ্গুলি এমনভাবে ভেঙে টুকরো করে দেবেন ভাবতে পারিনি।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side