Type Here to Get Search Results !

শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশে ২ দিন ব্যাপি বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পেইনের সমাপ্তি

 


বাংলাদেশ; মোঃ রবিউল ইসলাম আকন্দ:-
বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার  ক্ষেতলাল উপজেলার সরকারী সাইদ আলতাফুন নেছা কলেজ মাঠে  বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পেইন ২ দিনের আয়োজন করা হয়।

৩ ও ৪ রা মার্চ দুই দিন দিন ব্যাপি আয়োজনে ৩রা মার্চ বিকাল ৩ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সারকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী সামছুল আলম অনুষ্ঠানের শুভ উদ্ভোদন ঘোষনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জয়পুরহাট দুই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন।দুই ব্যাপি এ অনুষ্ঠানে ৪ রা মার্চ সমাপ্তি হয়।দুই দিন ব্যাপি এ অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক দের অনুপ্রেরণা যোগানো,বাংলাদেশ সরকারের  শিক্ষা কার্যক্রম নিয়ে  গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।

জয়পুরহাট দুই আসনের সরকার দলীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ দ্বিতীয় দিন উন্মুক্ত জনসভায় শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বিষয় গুলো সমাধানের আশ্বাস দেন।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side